ব্রাজিল, বাংলাদেশ ও কলম্বিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের বর্ণিল পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়েছে মাল্টা ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল ২০২৬।
উৎসবের সমাপনী আয়োজনে ব্রাজিলের সাম্বা, কলম্বিয়ার সংগীত ও নৃত্যের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।
এতে বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য পরিবেশন করেন চট্টগ্রামের মেয়ে জবা রুদ্র। নৃত্যের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন তিনি।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মাল্টা ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যালের সহযোগিতায় মানবাধিকার অধিদপ্তরের ইন্টিগ্রেশন অ্যান্ড অ্যান্টি-রেসিজম ইউনিট আন্তঃসাংস্কৃতিক অঞ্চলটির আয়োজন করে।
Supporting Pre-Integration Governance (SPRING) প্রকল্পের আওতায় Asylum, Migration and Integration Fund (AMIF) অনুষ্ঠানে সহ-অর্থায়ন করেছে।
আয়োজনে বাংলাদেশ, ব্রাজিল ও কলম্বিয়ার সংস্কৃতির পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের পারস্পরিক সম্প্রীতি, বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা তুলে ধরা হয়।
আন্তর্জাতিক এই মঞ্চে জবা রুদ্রের বাংলাদেশি নৃত্য পরিবেশনা প্রবাসের মাটিতে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে স্থান করে নেয়।
মতামত