বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য শ্রী রঞ্জন কর্মকারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় বলা হয়, সমাজ ও সনাতন ধর্মীয় সমাজের উন্নয়নে শ্রী রঞ্জন কর্মকারের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এ ছাড়া মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ্র দে ও সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন) শ্রী রঞ্জন কর্মকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় প্রয়াতের আত্মার সদগতি কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্যও প্রার্থনা জানানো হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্রী রঞ্জন কর্মকার পরলোকগমন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন
মতামত