নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমের মহাশ্মশানের শ্রী শ্রী শিব মন্দিরের পুরোহিত গোপাল চক্রবর্তী বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে আগুনে তাঁর বসতবাড়ি পুড়ে দুপুরেই সম্পূর্ণ ছাই হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, কিছু দুর্বৃত্ত তাঁর বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করলে বাড়ির বিভিন্ন অংশ পুড়ে যায় এবং শেষ পর্যন্ত বসতবাড়িটি সম্পূর্ণ ছাই হয়ে যায়। এতে গোপাল চক্রবর্তী ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।


একজন নিরীহ মানুষের বসতবাড়িতে এভাবে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
স্থানীয় সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ব্যক্তির সঙ্গে জমি বা অন্য কোনো বিষয় নিয়ে বিরোধ থাকলেও তার বসতবাড়িতে আগুন দিয়ে জীবন ও সম্পদের নিরাপত্তা হুমকির মুখে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গোপাল চক্রবর্তীর পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁর নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষয়ক্ষতির যথাযথ তদন্তের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।
মতামত