আয়োজকরা জানান, কারাগারের দৃশ্য যেখানে বসুদেব, দেবকী ও প্রহরী থাকবেন, তার পাশাপাশি শ্রীকৃষ্ণের বড় রূপ, পঞ্চপাণ্ডব, শ্রীরাধার প্রধান অষ্টসখী, শ্রীরামচন্দ্র, সীতা দেবী ও লক্ষ্মণ, কালীয় নাগ, নৃসিংহ দেব, শ্রী হনুমান এবং ননীচোরা গোপালের মতো ধর্মীয় ও পৌরাণিক চরিত্রগুলোতে অংশগ্রহণের সুযোগ রয়েছে। নির্ধারিত চরিত্রের সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহী প্রতিযোগীদের দ্রুত নাম তালিকাভুক্ত করার অনুরোধ করা হয়েছে। আগামী ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার নাম জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে। আগ্রহীরা বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের কেয়ারটেকার সৌরভ মল্লিকের কাছে সরাসরি নাম জমা দিতে পারবেন।
এছাড়া অনলাইনে নাম নথিভুক্তকরণ ও যে কোনো তথ্যের জন্য শ্রী বাবলু দে (০১৫৩৩-৯৪৯২২১), শ্রীমতী সুস্মিতা ধর (০১৮৮৬-৯২৬৬৫৪) এবং শ্রী রাহুল দাশের (০১৮৩২-৮০৯৪০৫) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। পার্বত্য অঞ্চলে সনাতনী সংস্কৃতির ধারা ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে সকল ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীকে এই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ।
মতামত