এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে কালিগঞ্জ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত সাইফুল ইসলাম ও আজিবর রহমান নিজেদের মালিকানা দাবি করে ওই জমি দখলের চেষ্টা চালানোর কথা স্বীকার করেছেন। (News copied from- 'হিন্দুস নিউজ') এদিকে এই ন্যক্কারজনক ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন সংখ্যালঘু পরিবারটির সদস্যরা। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও প্রভাবশালী মহলের হুমকিতে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার ও নিজেদের জীবন নিয়ে শঙ্কিত। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম হাওলাদার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং সত্যতা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালিগঞ্জে গভীর রাতে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল
মতামত