শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

হবিগঞ্জ মেডিকেলে মরণোত্তর দেহদান নবীগঞ্জের লিটন দাশের

| প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ মেডিকেলে মরণোত্তর দেহদান নবীগঞ্জের লিটন দাশের
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষা ও গবেষণা কাজে ব্যবহারের জন্য মরণোত্তর দেহদান করেছেন নবীগঞ্জর লিটন দাশ তালুকদার (৩৯)। আনুষ্ঠানিকতা শেষে রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে লিটন দাশের মৃতদেহটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেছে।

এর আগে, রোববার বেলা ১১টায় লিটন দাশ তালুকদার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার হরিনাকান্দি গ্রামের দ্বিজেন্দ্র দাশ তালুকদারের ছেলে লিটন দাশ তালুকদার। মৃত্যুর পর পূর্বঘোষণা অনুযায়ী শিক্ষা ও গবেষণা কাজে ব্যবহারের জন্য বিনাশর্তে হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, হবিগঞ্জ মেডিকেল কলেজ এটাই প্রথম কোনো মৃত মানবদেহ শিক্ষা ও গবেষণা কাজে গ্রহণ করেছে। এই মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন লিটন দাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ শহরতলীর শিবপাশা গ্রামে পরিবারের সঙ্গে বসবাস করতেন লিটন দাশ তালুকদার। তিনি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগেছেন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে যায়।

এক পর্যায়ে পরিবারের লোকজনদের লিটন দাশ জানান, তার মৃত্যুর পর দাহ না করে মানবকল্যাণের কাজে লাগানোর জন্য তার মৃতদেহটি হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দান করে দিতে। এ বিষয়ে লিটন দাশ মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে বিগত ১৩ আগস্ট হবিগঞ্জের বিজ্ঞ নোটারি কার্যালয়ে মরণোত্তর দেহদানের ঘোষণাপত্র সম্পাদন করেন। এতে তার ভাই দিপু দাশ তালুকদার, মা রেখা রাণী দাশ সই করেন।

এদিকে মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ, ডা. জাবেদ জিল্লুল বারি, এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুপার্থ ভট্টাচার্য, মেডিকেল টেকনোলজিস্ট প্রশান্ত চন্দ্র দেব, হিসাব রক্ষক সূর্য লাল রায়, ক্যাশিয়ার নারায়ণ পাল, লিটন দাশের বড় ভাই দিপু দাশ, বাসদ হবিগঞ্জ জেলার সদস্য সচিব শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট সবুজ দাশের দিনব্যাপী আন্তরিক প্রচেষ্টায় মৃতদেহ হস্তান্তরে জেলা প্রশাসনের অনুমতিসহ আইনি প্রক্রিয়া সম্পাদন করেন। আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৮টার দিকে লিটন দাশের বড় ভাই দিপু দাশ ও তার আত্মীয়স্বজনরা মৃতদেহটি হবিগঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

মেডিকেল কলেজের পক্ষ থেকে এ সময় এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুপার্থ ভট্টাচার্য, প্রধান টেকনোলজিস্ট প্রশান্ত চন্দ্র দেব, হিসাবরক্ষক সূর্য লাল রায়, ক্যাশিয়ার নারায়ণ পাল নবীগঞ্জে উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাসদ নবীগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক চৌধুরী ফয়সল সুয়েব, বাসদ হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম, বাসদ নবীগঞ্জ উপজেলা কমিটির সদস্য কাঞ্চন চক্রবর্তী, দিপু চন্দ্র দাশ তালুকদার, তমাল ভট্টাচার্য, নরেন্দ্র পাল, কুমারেশ চক্রবর্তী, কংকন চক্রবর্তী, জয় চক্রবর্তী প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জ মেডিকেলে মরণোত্তর দেহদান নবীগঞ্জের লিটন দাশের

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x