শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চেয়ারম্যান প্রার্থী গোবিন্দ চন্দ্রকে জীবন্ত পুড়িয়ে ফেলার হুমকি যুবদল নেতার

| প্রিন্ট সংস্করণ

চেয়ারম্যান প্রার্থী গোবিন্দ চন্দ্রকে জীবন্ত পুড়িয়ে ফেলার হুমকি যুবদল নেতার
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী গোবিন্দ চন্দ্র মন্ডলকে জীবন্ত পুড়িয়ে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে।এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই প্রার্থী।

অভিযুক্ত ওই যুবদল নেতার নাম ফরিদ গাজী। তিনি উপজেলা সদর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

অভিযোগ অনুযায়ী, সম্প্রতি মুঠোফোনে কল করে গোবিন্দ চন্দ্র মন্ডলকে হুমকি দেন ফরিদ গাজী। ওই কলের একটি রেকর্ডও রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। কলটিতে ফরিদ গাজী নিজের পরিচয় দিয়ে বলেন, ‘আমার একটা শখ জাগছে, আমি একটা জ্যান্ত মানুষ পুড়মু। সেক্ষেত্রে আপনাকে বাছাই নিছি।’ এক্ষেত্রে আপনার মন্তব্য কী? আপনি চাইলে কথা রেকর্ড করে রাখতে পারেন, আপনার সুবিধা হবে। সকালে আপনারে খুঁজে আসছি। কী জন্য, ওইডা সাক্ষাতে বলমু। আপনি এলাকায় আসতেছেন কবে?"

গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে ফরিদ গাজীসহ তার কয়েকজন সহযোগী তার ওপর ক্ষুব্ধ হয়েছেন। নির্বাচন সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন স্থানে তার সমর্থকেরা শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন টানিয়েছেন। কয়েকদিন ধরে ব্যানার-ফেস্টুন টানানোর কাজে নিয়োজিত লোকজনকে ফরিদ গাজী হুমকি দিয়ে আসছিলেন।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় নিজের মুঠোফোন নম্বর থেকে কল করে তাকে হুমকি দেন ফরিদ গাজী। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার রাতে বাউফল থানায় জিডি করেছেন তিনি।

অভিযোগের বিষয়ে ফরিদ গাজীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সংযোগ পাওয়া যায়নি। তবে কয়েকটি গণমাধ্যমকে তিনি বলেছেন, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই। গোবিন্দ চন্দ্র মণ্ডলের লোকজন তাকে আগে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘হুমকি দেওয়ার একটি কল রেকর্ড শুনেছি। ভুক্তভোগী একটি সাধারণ ডায়েরি করেছেন। আদালতের নির্দেশনা পেলে জিডির তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে রাজনীতিতে সক্রিয় ছিলেন না ফরিদ গাজী। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি রাজনীতিতে সক্রিয় হন। গত দুই বছরে তার বিরুদ্ধে মারধর, লুটপাট ও দখলসংক্রান্ত একাধিক অভিযোগ থানায় জমা পড়েছে বলে দাবি করা হয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলাও হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছিল বলেও জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চেয়ারম্যান প্রার্থী গোবিন্দ চন্দ্রকে জীবন্ত পুড়িয়ে ফেলার হুমকি যুবদল নেতার

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x