শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

শ্রীমঙ্গলে কৃপাময়ী যুব সংঘের উদ্যোগে ২৩তম বর্ষের সরস্বতী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে

আগামী ৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার বসন্ত পঞ্চমীর পুণ্য তিথিতে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী মায়ের আরাধনায় মুখরিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভীমশী, ভূনবীর এলাকা। প্রতি বছরের ন্যায় এবারও কৃপাময়ী যুব সংঘের উদ্যোগে আয়োজন করা হয়েছে সরস্বতী পূজা।

আয়োজক সূত্রে জানা যায়, এবছর ২৩তম বর্ষে পদার্পণ করা এই পূজা উপলক্ষে শাস্ত্রসম্মত নিয়মে পূজা, অর্চনা ও পুষ্পাঞ্জলীর আয়োজন করা হয়েছে। বিদ্যার দেবীর শ্রীচরণে পুষ্পাঞ্জলী প্রদান ও মাতৃ-অর্চনার মধ্য দিয়ে ভক্তবৃন্দ দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করবেন।

কৃপাময়ী যুব সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পবিত্র আয়োজনে ধর্মপ্রাণ ভক্তবৃন্দসহ সর্বস্তরের সনাতনী সমাজের মানুষদের স্ব-বান্ধবসহ উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সার্থকভাবে সম্পন্ন হবে।

নিমন্ত্রণক্রমে পূজারীবৃন্দ কৃপাময়ী যুব সংঘ ভীমশী, ভূনবীর,শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে কৃপাময়ী যুব সংঘের উদ্যোগে ২৩তম বর্ষের সরস্বতী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image
আগামী ৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার বসন্ত পঞ্চমীর পুণ্য তিথিতে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী মায়ের আরাধনায় মুখরিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভীমশী, ভূনবীর এলাকা। প্রতি বছরের ন্যায় এবারও কৃপাময়ী যুব সংঘের উদ্যোগে আয়োজন করা হয়েছে সরস্বতী পূজা।

আয়োজক সূত্রে জানা যায়, এবছর ২৩তম বর্ষে পদার্পণ করা এই পূজা উপলক্ষে শাস্ত্রসম্মত নিয়মে পূজা, অর্চনা ও পুষ্পাঞ্জলীর আয়োজন করা হয়েছে। বিদ্যার দেবীর শ্রীচরণে পুষ্পাঞ্জলী প্রদান ও মাতৃ-অর্চনার মধ্য দিয়ে ভক্তবৃন্দ দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করবেন।

কৃপাময়ী যুব সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পবিত্র আয়োজনে ধর্মপ্রাণ ভক্তবৃন্দসহ সর্বস্তরের সনাতনী সমাজের মানুষদের স্ব-বান্ধবসহ উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সার্থকভাবে সম্পন্ন হবে।

নিমন্ত্রণক্রমে পূজারীবৃন্দ কৃপাময়ী যুব সংঘ ভীমশী, ভূনবীর,শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

হিন্দুস নিউজ

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x