বাছাই প্রক্রিয়ায় লালমনিরহাট-০৩ (সদর) আসনে সিপিবি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মধূসুদন রায় এবং লালমনিরহাট-০২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনে কমরেড নিমাই চন্দ্র রায়কে বৈধ প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই প্রার্থীদের যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। প্রার্থীদের বৈধতা নিশ্চিত হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনী প্রস্তুতি ও রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এ বিষয়ে সিপিবি ও যুক্তফ্রন্ট নেতারা আশা প্রকাশ করেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে কাস্তে প্রতীকের প্রার্থীরা জনসমর্থন লাভ করবেন।
মতামত