হিন্দুস নিউজ

পীরগঞ্জে হিন্দু ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

পীরগঞ্জে হিন্দু ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রংপুরের পীরগঞ্জে বিপুল চন্দ্র বর্মন (৪২) নামে এক ব্যাটারিচালিত চার্জার ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ ও পাশে পড়ে থাকা চার্জার ভ্যানটি উদ্ধার করা হয়।

নিহত বিপুল চন্দ্র বর্মন পীরগঞ্জ উপজেলার ৮ নম্বর রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মহান চন্দ্রের ছেলে। তিনি পাঁচ কন্যাসন্তানের পিতা ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সোমবার সন্ধ্যায় প্রতিদিনের মতো বিপুল চন্দ্র তার ব্যাটারিচালিত চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর গভীর রাতে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে সোডাপীরগামী সংযোগ সড়কের উত্তর দিকে একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহের পাশেই তার চার্জার ভ্যানটিও পড়ে ছিল।

ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেতের বেশ কিছু ধানগাছ মোচড়ানো ও ভাঙা অবস্থায় দেখতে পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে, সেখানে বিপুল চন্দ্রের সঙ্গে দুর্বৃত্তদের ধস্তাধস্তি হয়ে থাকতে পারে। পুলিশের প্রাথমিক ধারণা, চার্জার ভ্যান ছিনতাইয়ের চেষ্টা কিংবা অন্য কোনো কারণে দুর্বৃত্তদের সঙ্গে তার প্রচণ্ড ধস্তাধস্তি হয়ে থাকতে পারে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিপুল চন্দ্রের মরদেহ ও চার্জার ভ্যানটি উদ্ধার করে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

পীরগঞ্জে হিন্দু ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x