ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ও সমান অধিকার নিশ্চিতের অংশ হিসেবে ১৬৮টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবারে নগর ভবন অডিটরিয়ামে আয়োজিত এক আনুষ্ঠানিকভাবে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম মণ্ডপ প্রতিনিধিদের হাতে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকার অনুদানের অর্থ তুলে দেন। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং ঢাকার সর্বজনীন পূজা মণ্ডপগুলোর বিপুলসংখ্যক প্রতিনিধি অংশ নেন। বহু জাতির ও বহু ধর্মের মেলবন্ধনে গড়ে ওঠা বাংলাদেশে সকল নাগরিকের সমান সামাজিক ও ধর্মীয় অধিকার প্রতিষ্ঠার এই উদ্যোগকে উপস্থিত সনাতনী সমাজের প্রতিনিধিরা সাধুবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন যে দেশকে রক্ষা করতে এবং সামনের দিকে এগিয়ে নিতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ আমাদের সকলের এবং এ দেশের মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা সবাই বাংলাদেশি। শারদীয় দুর্গাপূজার আগে ও চলাকালীন সময়ে শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সীমানার ভেতরের সড়কবাতি সচল রাখা এবং ড্রেন-নর্দমা পরিষ্কারসহ প্রয়োজনীয় নাগরিক সেবা দেওয়ার বিষয়ে তিনি আশ্বাস প্রদান করেন। (News copied from- 'হিন্দুস নিউজ') এ ছাড়াও পূজার সার্বক্ষণিক তদারকির জন্য তিন দিন আগে থেকেই নগর ভবনে একটি বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ সিটি করপোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অর্থের অংকের চেয়েও বড় কথা হলো সনাতনী পূজা মণ্ডপগুলোর প্রতিনিধিদের এভাবে মূল্যায়িত ও পুরস্কৃত করায় পূজার সার্বিক আনন্দ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
মতামত