হিন্দুস নিউজ

নিজের ঘরেও পূজায় বাধা, হতাশা প্রকাশ করে নিরিহ হিন্দু ব্যক্তির পোস্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

নিজের ঘরেও পূজায় বাধা, হতাশা প্রকাশ করে নিরিহ হিন্দু ব্যক্তির পোস্ট
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

নিজের বাসায় নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নীরবে পূজা করার ক্ষেত্রেও বাধার মুখে পড়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন শরদ চৌধুরী। ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাসায় পূজা করা যাবে না—এমন কথা বলা হয়েছে বলে নিজের এক পোস্টে দাবি করেন তিনি।

শরদ চৌধুরী তার পোস্টে লেখেন, নিজের ঘরে নিজের বিশ্বাস অনুযায়ী নীরবে পূজা করতেও যদি বাধার মুখে পড়তে হয়, তাহলে সেই ঘরটিও সত্যিই নিজের কি না—এমন প্রশ্ন তৈরি হয়। তিনি জানান, এর আগে যে ভবনে ছিলেন সেখানে প্রায় ১৪ বছর ধরে পূজা করেছেন। ওই সময় ভবনে আলো লাগাতে দেওয়া না হলেও বিষয়টি মেনে নিয়েছিলেন। তবে বাড়িওয়ালা কখনো ঘরের ভেতরে পূজা করা নিয়ে আপত্তি করেননি।

শরদ চৌধুরীর দাবি, বর্তমানে যে ফ্ল্যাটে থাকছেন সেখানে ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসায় পূজা করা যাবে না। এ ঘটনায় নিজের হতাশা ও কষ্টের কথা তুলে ধরে তিনি প্রশ্ন করেন, তাদের পূজা কোনো সর্বজনীন আয়োজন নয়। সেখানে মাইক বাজানো হয় না, মানুষের ভিড় হয় না কিংবা অন্য বাসিন্দাদের চলাচলেও কোনো ধরনের বাধা সৃষ্টি হয় না। নিজেদের ঘরের মধ্যে নীরবে নিজেদের মতো করেই তারা পূজা করেন।

এমন পরিস্থিতিতে আপত্তির কারণ নিয়েও প্রশ্ন তোলেন শরদ চৌধুরী। তার ভাষ্য অনুযায়ী, যদি ঘরের মধ্যে নীরবে পূজা করাতেও কারও অসুবিধা হয়, তাহলে সেই আপত্তি তাদের কোনো কাজের কারণে, নাকি তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে—তা নিয়েই প্রশ্ন থেকে যায়।

নিজের পোস্টে তিনি আরও উল্লেখ করেন, পূজা তাদের কাছে কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়। এর সঙ্গে শৈশবের স্মৃতি, পরিবারের ভালোবাসা এবং বছরের বিশেষ কিছু দিনের আনন্দ জড়িয়ে রয়েছে। সেই আনন্দটুকুও যখন নিজের ঘরের মধ্যে লুকিয়ে করতে হয়, তখন তার কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন বলেও উল্লেখ করেন তিনি।

শরদ চৌধুরী বলেন, তারা কারও কাছ থেকে বিশেষ কোনো সুবিধা চাননি। শুধু নিজের ঘরে শান্তিপূর্ণভাবে নিজের ধর্মীয় বিশ্বাস পালন করার সুযোগ চেয়েছেন। নিজের ঘরের মধ্যেও সেই সামান্য জায়গাটুকু তাদের জন্য রাখা যায় কি না—এমন প্রশ্নও তুলে ধরেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার বিষয়টিও তুলে ধরেন। তার প্রশ্ন, মানুষের মনে এমন সাম্প্রদায়িক বিদ্বেষ কীভাবে তৈরি হয় যে পাশের ঘরের নীরব প্রার্থনাও সহ্য করা যায় না। একই ছাদের নিচে বসবাসকারী মানুষের মধ্যে পারস্পরিক সম্মান ও সহমর্মিতা নিয়ে বসবাসের আহ্বান জানান তিনি।

পোস্টের শেষদিকে শরদ চৌধুরী প্রশ্ন তোলেন, নিজের ঘরেও যদি নিজের বিশ্বাস নিয়ে ভয় পেতে হয়, তাহলে একজন মানুষ নিশ্চিন্ত হয়ে কোথায় দাঁড়াবেন। তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক সহনশীলতা এবং ব্যক্তিগত পরিসরে ধর্ম পালনের অধিকার নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নিজের ঘরেও পূজায় বাধা, হতাশা প্রকাশ করে নিরিহ হিন্দু ব্যক্তির পোস্ট

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x