চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় টেরিয়াইল স্কুলের পাশের একটি কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক হিন্দু নারীর মরদেহ পাওয়া গেছে।
জানা যায়, ওই নারীর হাত বাঁধা অবস্থায় রয়েছে এবং তাঁর গলায় গামছা প্যাঁচানো। ঘটনাটি জানাজানি হওয়ার পর মরদেহটি দেখতে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসীর কেউ কেউ ধারনা করছেন, ওই নারীকে নির্যাতনের পর হত্যা করে কলাবাগানে হাত বেঁধে ফেলে রাখা হয়েছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ, পরিচয় এবং কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একজন নারীর এমন রহস্যজনক মৃত্যুর খবর সামনে আসায় ঘটনার সুষ্ঠু তদন্ত, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি উঠেছে।
মতামত