হিন্দুস নিউজ

নোয়াখালীর সুবর্ণচরের শক্তিধামে অনুষ্ঠিত হলো মতুয়া ভক্ত মিলন মেলা

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ এলাকায় অবস্থিত শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুর মন্দির (শক্তিধাম)-এ ‘পদ্মার পূর্ব পাড়ে মতুয়া ভক্ত মিলন মেলা’ অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুর শক্তিপদ গোস্বামী সংঘের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে আসা ভক্তদের অংশগ্রহণে আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়।

পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের আদর্শ হৃদয়ে ধারণ করে শ্রীমৎ শক্তিপদ গোস্বামীর ভক্তদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়। দূরদূরান্ত থেকে ভক্তদের অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁদের পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও আত্মিক সম্পর্কের প্রতিফলন ঘটে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মিলনমেলায় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঢাকা, গোপালগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, সন্দ্বীপ, সিলেট, ভোলা, বরিশাল, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, রায়পুর, কমলনগর, চাঁদপুর এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরসহ দেশের বিভিন্ন এলাকার ভক্তরা অংশ নেন।

মতুয়া ভক্তদের এ সমাগমের মধ্য দিয়ে বিভিন্ন অঞ্চলের ভক্তদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও যোগাযোগ বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়। একই সঙ্গে শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের আদর্শ ও মতুয়া ভাবধারাকে ধারণ করে ভক্তদের ঐক্যবদ্ধ রাখার প্রত্যয়ও এ আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হয়।

আয়োজকদের মূল লক্ষ্য ছিল সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা শ্রীমৎ শক্তিপদ গোস্বামীর ভক্তদের একত্রিত করা এবং তাঁদের মধ্যে আত্মিক সম্পর্ক ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও ভক্তদের পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরের শক্তিধামে অনুষ্ঠিত হলো মতুয়া ভক্ত মিলন মেলা

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x