হিন্দুস নিউজ

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনছে বাংলাদেশ

| প্রিন্ট সংস্করণ

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনছে বাংলাদেশ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে। ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) বাংলাদেশকে এই তেল সরবরাহ করবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে ডিজেল আমদানির এই প্রস্তাব উত্থাপন করা হলে তা পর্যালোচনা শেষে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ কমিটি।

এর আগে ২০২৫ সালের ২২ অক্টোবর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় ২০২৬ সালের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছিল। সেই সিদ্ধান্তের আলোকে এবার নির্দিষ্ট পরিমাণ ডিজেল আমদানির চূড়ান্ত অনুমোদন মিলল।

চুক্তির শর্ত অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মেয়াদে ভারতের নুমালীগড় রিফাইনারির সঙ্গে আলোচনার ভিত্তিতে ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে। মোট ১১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলার ব্যয়ে এই ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল (০.০০৫ শতাংশ সালফারযুক্ত) আমদানি করা হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা। প্রতি ব্যারেল ডিজেলের ক্ষেত্রে প্রিমিয়াম ধরা হয়েছে ৫ দশমিক ৫০ মার্কিন ডলার এবং রেফারেন্স প্রাইজ নির্ধারণ করা হয়েছে ৮৩ দশমিক ২২ মার্কিন ডলার।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় ২০১৬ সাল থেকে নিয়মিতভাবে ভারত থেকে ডিজেল আমদানি করে আসছে বাংলাদেশ। বিশেষ করে ২০২৩ সালের ১৮ মার্চ থেকে চালু হওয়া ‘ইন্ডিয়া–বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’-এর মাধ্যমে এই ডিজেল সরাসরি আমদানি করা হচ্ছে, যা পরিবহন ব্যয় ও সময় উভয় ক্ষেত্রেই সাশ্রয়ী ভূমিকা রাখছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনছে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x