হিন্দুস নিউজ

নবীনগরে মন্দিরের পুরোহিতকে কক্ষে আটকে কালীমূর্তির স্বর্ণালংকার, দানবাক্সের টাকা ও শ্রাদ্ধের খাবার চুরি

| প্রিন্ট সংস্করণ

নবীনগরে মন্দিরের পুরোহিতকে কক্ষে আটকে কালীমূর্তির স্বর্ণালংকার, দানবাক্সের টাকা ও শ্রাদ্ধের খাবার চুরি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মন্দিরের পুরোহিতকে তাঁর কক্ষে আটকে রেখে মন্দিরের কালীমূর্তির স্বর্ণ ও রুপার অলংকার, দানবাক্সের টাকা এবং শ্রাদ্ধানুষ্ঠানের জন্য কেনা বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী চুরির অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নবীনগর উপজেলা সদরসংলগ্ন পশ্চিমপাড়ার শ্রীশ্রী ভবতারিণী কালিমাতা মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (১৩ নভেম্বর) নবীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও মন্দির সূত্রে জানা যায়, পশ্চিমপাড়ার বাসিন্দা সমীর ঘোষ গত ৩০ অক্টোবর মারা যান। তাঁর শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে শুক্রবার মন্দির প্রাঙ্গণে তিন শতাধিক মানুষের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছিল তাঁর পরিবার। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে মন্দিরের ভেতরে এক লাখ টাকারও বেশি মূল্যের চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখা হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা বাঁশ দিয়ে আঘাত করে প্রথমে মন্দিরের সিসিটিভি ক্যামেরা ক্ষতিগ্রস্ত করে। পরে মন্দিরের প্রবেশপথের গেট ও মূল মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় মন্দিরের পাশের একটি কক্ষে বসবাসকারী পুরোহিত হীরালাল বর্মণকে তাঁর কক্ষের বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয়।

এরপর দুর্বৃত্তরা মন্দিরে স্থাপিত দেবী কালীর প্রতিমা থেকে স্বর্ণের নাকফুল ও কপালের অলংকার, এক জোড়া রুপার নূপুর এবং দানবাক্স ভেঙে আনুমানিক ২০ থেকে ৩০ হাজার টাকা নিয়ে যায়। পাশাপাশি শ্রাদ্ধানুষ্ঠানের জন্য মন্দিরে সংরক্ষিত এক লাখ টাকারও বেশি মূল্যের খাদ্যসামগ্রীও চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

মন্দিরের পুরোহিত হীরালাল বর্মণ জানান, তিনি মন্দিরসংলগ্ন একটি কক্ষে বসবাস করেন। ঘটনার রাতে দুর্বৃত্তরা প্রথমে তাঁকে কক্ষের মধ্যে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। এরপর সিসিটিভি ক্যামেরা ক্ষতিগ্রস্ত করে মূল মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দেবীর প্রতিমা থেকে স্বর্ণ ও রুপার অলংকার খুলে নেওয়ার পাশাপাশি শ্রাদ্ধানুষ্ঠানের জন্য রাখা সব খাদ্যসামগ্রী নিয়ে যায়।

নিহত সমীর ঘোষের ছোট ভাই এবং প্রথম আলোর সার্কুলেশন বিভাগের জেনারেল ম্যানেজার অরূপ কুমার ঘোষ জানান, তাঁর ভাইয়ের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এক লাখ টাকারও বেশি মূল্যের বাজার ও প্রয়োজনীয় সামগ্রী কিনে মন্দিরে রাখা হয়েছিল। চুরির ঘটনায় তাঁরা হতবাক ও মর্মাহত হয়েছেন। পরে শুক্রবার সকালে নতুন করে প্রয়োজনীয় বাজার করে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন সম্পন্ন করতে হয়েছে। তবে পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মন্দির প্রাঙ্গণেই তিন শতাধিক মানুষের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত কপালি জানান, দুর্বৃত্তরা চুরির আগে পুরোহিতের কক্ষ বাইরে থেকে তালাবদ্ধ করে রেখেছিল। শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে পুরোহিত হীরালাল বর্মণ থানায় গিয়ে এ ঘটনায় অভিযোগ দায়ের করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম চৌধুরী জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্দিরে এ ধরনের চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নবীনগরে মন্দিরের পুরোহিতকে কক্ষে আটকে কালীমূর্তির স্বর্ণালংকার, দানবাক্সের টাকা ও শ্রাদ্ধের খাবার চুরি

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x