হিন্দুস নিউজ

নোবিপ্রবির কেন্দ্রীয় উপাসনালয়ে ভক্তিমূলক পরিবেশে শ্রীশ্রী দামোদর দীপদান উৎসব অনুষ্ঠিত হয়েছে

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় উপাসনালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে শ্রীশ্রী দামোদর দীপদান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উপাসনালয়ে এ ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমান প্রাণগৌরাঙ্গ দাস ও শ্রীমান রাঘব কীর্তন দাস। এ সময় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উপস্থিত থেকে উৎসবে অংশগ্রহণ করেন।

উৎসবজুড়ে ভক্তিমূলক পরিবেশে ধর্মীয় আলোচনা ও দীপদান পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ভাবনা, ভক্তি ও আধ্যাত্মিক চর্চার এক সুন্দর আবহ তৈরি হয়।

শ্রীশ্রী দামোদর দীপদান উৎসব সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় আয়োজন। ভক্তি, প্রার্থনা ও প্রদীপ নিবেদনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপের প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উপাসনালয়ে এ ধরনের ধর্মীয় আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নিজস্ব ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও আধ্যাত্মিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নোবিপ্রবির কেন্দ্রীয় উপাসনালয়ে ভক্তিমূলক পরিবেশে শ্রীশ্রী দামোদর দীপদান উৎসব অনুষ্ঠিত হয়েছে

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x