এ সময় মন্দিরের প্রধান পুরোহিত দেবু চক্রবর্তী এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আবু সুফিয়ান মন্দিরের পূজারি ও সনাতন ধর্মাবলম্বী জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের ধর্মীয় ও সামাজিক বিষয়ে সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করেন।
তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল ধর্মের মানুষের সহাবস্থান আমাদের জাতীয় ঐক্যের মূল শক্তি। আমি আপনাদের পাশে আছি এবং থাকব।”
এই মতবিনিময় সভায় স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ ধর্মীয় ও সামাজিক বিষয়সহ এলাকার উন্নয়ন সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এই সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ ধর্মীয় সহনশীলতা ও আন্তঃসম্প্রদায়িক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
মতামত