উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট, দিনাজপুর জেলা শাখার সভাপতি দাদা শ্রী পল্লব কুমার দেব, সাধারণ সম্পাদক মানব চন্দ্র রায়, এবং প্রচার সম্পাদক আপন কুমার রায়। কাহারোল উপজেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি যোগেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক শ্রী কামনা শীর্ষ রায় (দিলীপ), প্রচার সম্পাদক পায়েল কুমার রায় এবং অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি উপস্থিত নেতৃবৃন্দ শীতার্ত মানুষের কল্যাণ ও সমাজে মানবিক সহমর্মিতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তৃতা দেন। তারা বলেন, সমাজের প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং বিশেষ করে এই শীতের সময় অসহায় মানুষের জন্য সহায়তা পৌঁছে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
কর্মসূচিটি এলাকার সাধারণ মানুষের মধ্যে মানবিক সহমর্মিতা ও সংহতির বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এতে স্থানীয়রা তাদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
বাংলাদেশ হিন্দু মহাজোটের এ ধরনের সামাজিক কর্মকাণ্ড স্থানীয় পর্যায়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
মতামত