হিন্দুস নিউজ

বাংলাদেশ দলে এখন বিশ্বমানের খেলোয়াড়ের অভাব: মঈন আলি

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ দলে এখন বিশ্বমানের খেলোয়াড়ের অভাব: মঈন আলি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে প্রতিভাবান খেলোয়াড়ে ভরপুর হলেও বিশ্বমানের ক্রিকেটারের ঘাটতি স্পষ্ট—এমন মন্তব্য করেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের হয়ে খেলতে এসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশের বর্তমান ও অতীত দলের পার্থক্য তুলে ধরেন।

মঈন আলি বলেন, “আগে বাংলাদেশ দলে দুই–তিনজন সত্যিকারের বিশ্বমানের খেলোয়াড় ছিল—বিশেষ করে তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তারা শুধু ভালো খেলোয়াড়ই নয়, মানসিকভাবেও ছিল খুব শক্ত। তারা ছিল ফাইটার এবং দলের জন্য সবসময় লড়াই করত। দীর্ঘদিন ধরে তাদের পাওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় সৌভাগ্যের ছিল।”

তিনি আরও বলেন, বর্তমান দলে ভালো খেলোয়াড়ের সংখ্যা বেশি হলেও সেই ‘বিশ্বমানের’ লেভেলের খেলোয়াড় এখন নেই। “এখন অনেক ভালো ক্রিকেটার আছে, কিন্তু যারা ম্যাচের চাপ নিয়ে দলকে একাই টেনে তুলতে পারে, সেই স্তরের খেলোয়াড় নেই—এটাই সবচেয়ে বড় সমস্যা,” মন্তব্য করেন এই ইংলিশ অলরাউন্ডার।

তবে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়েছেন মঈন আলি। তিনি বলেন, “ফিজ অবশ্যই বিশ্বমানের বোলার। আমি জানি সে কতটা ভয়ংকর হতে পারে। কিন্তু শুধু স্কিল নয়, দলে চরিত্র ও মানসিক দৃঢ়তাও দরকার।”

বাংলাদেশ ক্রিকেটের উন্নতির কথা স্বীকার করলেও মানসিক দিক থেকে এখনও ঘাটতি রয়েছে বলে মনে করেন তিনি। “দল অনেক এগিয়েছে, কিন্তু মানসিক শক্তির জায়গায় এখনো পিছিয়ে আছে। তামিম ও সাকিব এই জায়গায় অন্যদের থেকে আলাদা ছিল,” বলেন মঈন আলি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ দলে এখন বিশ্বমানের খেলোয়াড়ের অভাব: মঈন আলি

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x