শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ১৫তম সরস্বতী পূজার জমকালো আয়োজন

| প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ১৫তম সরস্বতী পূজার জমকালো আয়োজন
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় সেজে উঠছে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ। ইনস্টিটিউটের সকল সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, ২০১১ সালে প্রথমবারের মতো কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে সরস্বতী পূজার সূচনা হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারের আয়োজনটি ১৫তম বর্ষে পদার্পণ করেছে। দীর্ঘ দেড় দশক ধরে ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিদ্যার চর্চা অব্যাহত রাখতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এবারের পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে ইনস্টিটিউটের অডিটোরিয়াম হলে। দিনব্যাপী এই আয়োজনে থাকছে পূজা অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

পূজার সময়সূচি:

সরস্বতী পূজা উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে—

সকাল ৮.০০ ঘটিকা: বাণী অর্চনা।

সকাল ৯.০০ ঘটিকা: পুষ্পাঞ্জলি প্রদান।

সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ টা: মহাপ্রসাদ বিতরণ।

ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে দুপুরের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকছে বিশেষ সাংস্কৃতিক পর্ব। দুপুর ২টা থেকে শুরু হওয়া এই সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবে নৃত্য ও গান। এছাড়াও শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য থাকছে ধর্মীয় কুইজ প্রতিযোগিতা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসের সকল শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের ১৫তম বর্ষপূর্তি উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে তারা আশা করছেন। সনাতনী শিক্ষার্থীদের এই মিলনমেলায় সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ১৫তম সরস্বতী পূজার জমকালো আয়োজন

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x