হিন্দুস নিউজ

ভারত থেকে এলো ৫ হাজার টন চাল

| প্রিন্ট সংস্করণ

ভারত থেকে এলো ৫ হাজার টন চাল
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

দেশের ক্রমবর্ধমান খাদ্যচাহিদা ও বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে আমদানি করা ৫ হাজার টন সিদ্ধ চাল নিয়ে একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ নামের জাহাজটি মোংলা বন্দর চ্যানেলের বেসক্রিক এলাকায় নোঙর করে।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাহাজে আনা চাল খালাস শেষে নদীপথে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সরকারি খাদ্য গুদামে পাঠানো হবে। পুরো চাল খালাস করতে চার থেকে পাঁচ দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এরপর জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।

মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুল সোবহান সরদার HindusNews-কে জানান, বুধবার বিকেলে জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ করে খুলনা ও ঢাকার সরকারি ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। সেখানে চালের মান ও নিরাপত্তা যাচাই করা হবে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিকভাবে চাল খালাস ও পরিবহন কার্যক্রম শুরু হবে।

নমুনা সংগ্রহ ও পরিদর্শন কার্যক্রমে খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খাদ্য অধিদপ্তরের খুলনা অঞ্চলের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক এসকে মশিয়ার রহমান উপস্থিত ছিলেন।

খাদ্য অধিদপ্তর আরও জানিয়েছে, সরকারিভাবে জি-টু-জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) চুক্তির আওতায় ভারত, মিয়ানমার ও পাকিস্তান থেকে মোট ৮ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে মোংলা বন্দর দিয়ে ২৫ হাজার টন চাল দেশে এসে পৌঁছেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ভারত থেকে এলো ৫ হাজার টন চাল

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news
ভারত থেকে এলো ৫ হাজার টন চাল
0:00 0:00
1.0x