শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক লিটন কুমার দাস

| প্রিন্ট সংস্করণ

রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক লিটন কুমার দাস
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলমান আসরের মাঝপথে বড় সিদ্ধান্ত নিলো রংপুর রাইডার্স। দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। দীর্ঘদিন নেতৃত্বে থাকা নুরুল হাসান সোহানকে সরিয়ে এই পরিবর্তন আনে ফ্র্যাঞ্চাইজিটি।

শুক্রবার (আজ) হেড কোচ মিকি আর্থারের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত হন নতুন অধিনায়ক লিটন কুমার দাস। সেখানেই আনুষ্ঠানিকভাবে তার হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়।

গত কয়েক মৌসুম ধরেই রংপুর রাইডার্সের অধিনায়কত্ব করে আসছিলেন নুরুল হাসান সোহান। তার নেতৃত্বেই গ্লোবাল সুপার লিগ (জিএসএল) শিরোপা জিতেছিল তিস্তা পাড়ের দলটি। চলমান বিপিএলেও শুরুতে সোহানের ওপরই আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না পাওয়ায় মাঝপথে অধিনায়ক পরিবর্তনের পথে হাঁটে রংপুর।

চলতি বিপিএলে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। এর মধ্যে চারটি জয়ের বিপরীতে চারটিতে হেরেছে দলটি। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থাকলেও প্লে-অফে খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বিশেষ করে ধারাবাহিকতার অভাব এবং গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থতা দুশ্চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের।

অধিনায়ক হিসেবে সোহানের ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল প্রশ্নবিদ্ধ। এমন পরিস্থিতিতেই তাকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসকে বেছে নেওয়া হয়েছে। যদিও এই সিদ্ধান্তের পেছনের নির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি রংপুর কর্তৃপক্ষ।

নামী-দামি দেশি ও বিদেশি তারকা ক্রিকেটারে ভরপুর রংপুর রাইডার্স কাগজে-কলমে এবারের বিপিএলের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত। অথচ বাস্তবতা হলো—প্লে-অফ নিশ্চিত করতে এখনও কঠিন সমীকরণের মধ্যেই রয়েছে দলটি। গত আসরেও টানা সাত ম্যাচ জয়ের পর ছন্দ হারিয়ে প্লে-অফ থেকেই বিদায় নিতে হয়েছিল রংপুরকে।

নতুন অধিনায়ক লিটন কুমার দাসের নেতৃত্বে সেই হতাশার গল্প পাল্টাতে চায় তিস্তা পাড়ের দলটি। লক্ষ্য একটাই—বিপিএলের মঞ্চে শেষ পর্যন্ত লড়াই করে শিরোপা ঘরে তোলা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক লিটন কুমার দাস

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x