হিন্দুস নিউজ

লালমনিরহাটে গাছে ঝুলন্ত অবস্থায় নবমুসলিমের মরদেহ উদ্ধার

| প্রিন্ট সংস্করণ

লালমনিরহাটে গাছে ঝুলন্ত অবস্থায় নবমুসলিমের মরদেহ উদ্ধার
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আল আমিন (৬৫) নামে এক নবমুসলিম ব্যক্তির  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে বাড়ির পাশের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আল আমিন ওই এলাকার আছর মামুদের জামাতা। তিনি জন্মসূত্রে সনাতন ধর্মাবলম্বী ছিলেন এবং পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০-৩৫ বছর আগে ভারতীয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসেন আল আমিন (তৎকালীন নাম গোবিন্দ)। এরপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে লতাবর গ্রামের আছর মামুদের মেয়েকে বিয়ে করেন এবং শ্বশুরবাড়িতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দীর্ঘ সময় বসবাসের ফলে তিনি বাংলাদেশের নাগরিকত্বও লাভ করেন। তার আশরাফুল ইসলাম নামে এক ছেলে রয়েছে, যিনি জীবিকার তাগিদে ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করেন।

নিহতের পরিবারের দাবি, আল আমিন গত কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সোমবার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটে গাছে ঝুলন্ত অবস্থায় নবমুসলিমের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x