শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রঙ-তুলিতে প্রাণ পাচ্ছে প্রতিমা, সরস্বতী পূজাকে ঘিরে ব্যস্ত মৌলভীবাজারের কারিগররা

মৌলভীবাজারে আসন্ন শ্রী শ্রী সরস্বতী পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন জেলার প্রতিমা কারিগররা। রং ও তুলির নিখুঁত ছোঁয়ায় ধীরে ধীরে ফুটে উঠছে বিদ্যার দেবী মা সরস্বতীর প্রতিমার অপরূপ সৌন্দর্য। আগামী ৯ মাঘ, ২৩ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী সরস্বতী পূজা। পূজার আর মাত্র দুই দিন বাকি থাকায় এখন কারিগরদের কাজে নেই কোনো বিরতি।

মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী মদন মোহন জিউ-র আখড়া ও শ্রীশ্রী নতুন কালীবাড়িতে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা। কেউ প্রতিমায় রং করছেন, কেউ সাজসজ্জা ও অলংকরণে ব্যস্ত, আবার কেউ ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রতিমা বিক্রির কাজ সামলাচ্ছেন।

কারিগররা জানান, অল্প সময়ের মধ্যে প্রতিমা প্রস্তুত করে মণ্ডপে পৌঁছে দিতে দিন-রাত এক করে কাজ করতে হচ্ছে। পূজাকে কেন্দ্র করে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভক্তদের বিশ্বাস, সুন্দর ও সুশোভিত প্রতিমার মধ্য দিয়েই বিদ্যার দেবীর কৃপা লাভ সম্ভব হবে।

সরস্বতী পূজাকে ঘিরে প্রতিমা শিল্পীদের এই ব্যস্ততা যেন পুরো শহরে আনন্দ ও উৎসবের বার্তা ছড়িয়ে দিচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রঙ-তুলিতে প্রাণ পাচ্ছে প্রতিমা, সরস্বতী পূজাকে ঘিরে ব্যস্ত মৌলভীবাজারের কারিগররা

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x