শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভারতের ওপর শুল্ক কমালো ট্রাম্প প্রশাসন, বাণিজ্যিক উত্তেজনা শিথিলের ইঙ্গিত

| প্রিন্ট সংস্করণ

ভারতের ওপর শুল্ক কমালো ট্রাম্প প্রশাসন,  বাণিজ্যিক উত্তেজনা শিথিলের ইঙ্গিত
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের বাণিজ্যিক বিবাদ কিছুটা শিথিল হওয়ার ইঙ্গিত মিলেছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভারতীয় পণ্যের ওপর আরোপিত প্রতিশোধমূলক শুল্ক হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে।

সোমবার এক বক্তব্যে ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমরা শুল্ক কমানোর বিষয়ে একমত হয়েছি।” দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন শুল্কহার প্রযোজ্য হবে বলে জানান তিনি।

ট্রাম্পের দাবি অনুযায়ী, আলোচনার সময় প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধে সম্মতি দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্প মনে করেন, এই পদক্ষেপ ইউক্রেন–রাশিয়া যুদ্ধ অবসানের আন্তর্জাতিক প্রচেষ্টাকে সহায়তা করবে।

তবে শুল্ক কমানোর এই ঘোষণার পরও ভারতের পণ্যের ওপর আরোপিত সব ধরনের অতিরিক্ত শুল্ক ও বাণিজ্যিক বাধা পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। বিশেষ করে রাশিয়ার তেল আমদানিকে কেন্দ্র করে আগে থেকে আরোপিত অতিরিক্ত ‘পেনাল্টি’ শুল্ক এখনো বহাল রয়েছে।

বিশ্লেষকদের মতে, গত বছর যুক্তরাষ্ট্রের কঠোর শুল্ক বৃদ্ধির পর এই সিদ্ধান্ত ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের বা মোদি প্রশাসনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভারতের ওপর শুল্ক কমালো ট্রাম্প প্রশাসন, বাণিজ্যিক উত্তেজনা শিথিলের ইঙ্গিত

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x