হিন্দুস নিউজ

ভক্তিময় আয়োজনে ঠাকুর রামচন্দ্রদেবের স্মরণে মহামাঙ্গলিক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা দোভাষ বাজারস্থ শ্রী শ্রী রামকৃষ্ণ শিবকালী মন্দির প্রাঙ্গণে পরমারাধ্য ঠাকুর শ্রী শ্রী রামচন্দ্রদেবের স্মরণে দুই দিনব্যাপী এক ব্যাপক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (০৫ ও ০৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ) অনুষ্ঠিতব্য এ আয়োজনে ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

অনুষ্ঠানের প্রথম দিন বুধবার সকাল ১০টায় গীতাপাঠ ও চণ্ডীপাঠের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। পাঠ পরিচালনা করবেন ধর্মযাজক শ্রী অলোক দেব নাথ। আয়োজকদের মতে, শাস্ত্রপাঠের মধ্য দিয়ে ভক্তদের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

দুপুর ৩ ঘ‌টিকায় অনুষ্ঠিত হবে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পীরা সংগীত পরিবেশন করবেন। 

বিকাল ৫টা ৩০ মিনিটে আলোচনা সভা, বেদবাণী পাঠ, গঙ্গা আহ্বান এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৭টায় অধিবাস কীর্তনের আয়োজন রয়েছে। এতে কীর্তন পরিবেশন করবেন কুতুবদিয়া, কক্সবাজারের বিশিষ্ট অধিবাস কীর্তনীয়া শ্রী নরোত্তম কৃষ্ণ দাশ (রধীর)।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার ব্রাহ্মমুহূর্তে শ্রী শ্রী নামযজ্ঞের শুভ সূচনা হবে। মহানামযজ্ঞে অংশ নেবে শ্রী রাম সংঘ (রাঙ্গুনিয়া), গোপালবাড়ি সম্প্রদায় (চট্টগ্রাম), মা সারদা সম্প্রদায় (গোপালগঞ্জ) এবং মা আনন্দময়ী সম্প্রদায় (বাগেরহাট)।

ভক্তি, ভাব ও আধ্যাত্মিকতার পরিবেশে আয়োজিত এই ধর্মীয় মহোৎসবে সকল ভক্তবৃন্দকে স্ব-পরিবারসহ উপস্থিত থেকে নামস্মরণ ও প্রসাদ গ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ভক্তিময় আয়োজনে ঠাকুর রামচন্দ্রদেবের স্মরণে মহামাঙ্গলিক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x