হিন্দুস নিউজ

শ্রীমঙ্গলে ৩য়বারের মতো শ্রীরাম নবমী উদযাপন হবে ২৭ মার্চ

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আগামী ২৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার (১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ) শ্রীমঙ্গলে উদযাপিত হতে যাচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র-এর শুভ আবির্ভাব তিথি ‘শ্রীরাম নবমী’। শ্রীরাম নবমী পূজা উদযাপন পরিষদের আয়োজনে এটি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে ভক্তরা ভগবান শ্রী রামচন্দ্রের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং ভক্তিমূলক পরিবেশে উৎসব উদযাপন করবেন।

অনুষ্ঠানসূচি অনুযায়ী সকাল ৯টায় পূজা আরম্ভ হবে। দুপুর ১২টায় পুষ্পাঞ্জলি প্রদান, দুপুর ১টা ৩০ মিনিটে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সন্ধ্যাকালীন কর্মসূচি শুরু হয়ে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতি। রাত ৮টায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান এবং রাত ৯টায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান পরিবেশন করবেন ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’-এর ফাইনালিস্ট ঐশী রানী দৃষ্টি।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ ভাড়াউড়া, সন্ধানী আ/এ ২নং পুল সংলগ্ন, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গলে অনুষ্ঠিতব্য এ আয়োজনে সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে সবান্ধব উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী রাম বন্দনায় এ আয়োজন সুন্দর, সার্থক ও সাফল্যমণ্ডিত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে ৩য়বারের মতো শ্রীরাম নবমী উদযাপন হবে ২৭ মার্চ

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x