ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-এর নেতৃত্বাধীন সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিনহা।
তিনি বলেন, নতুন নিয়ম কার্যকর হলে খোলা জায়গায় বা ফুটপাতে আর মাছ ও মাংস বিক্রি করা যাবে না। শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত দোকানেই এসব পণ্য বিক্রির অনুমতি থাকবে। সবাইকে এই নিয়ম মেনে চলতে হবে। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কী ধরনের শাস্তি দেওয়া হবে—সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

বিহারের নতুন এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি বলেন, জেলা প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো শিথিলতা না থাকে।
উল্লেখ্য, বিহার রাজ্যে আগে থেকেই মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা আসায় রাজ্যজুড়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা
মতামত