অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আর কে দাশ রুপু, যিনি শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় গীতা পরিষদের কেন্দ্রীয় সভাপতি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক শ্রী উত্তম কুমার চক্রবর্তী, বিশিষ্ট ভাগবতীয় বক্তা ও বাংলাদেশ জাতীয় গীতা পরিষদের কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য।
মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় গীতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য শ্রী রাসেল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মানুরাগী শ্রী নির্মল শীল।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা কমিটির সম্মানিত সহ-সভাপতি শিক্ষক সঞ্জয় নাথ, শিক্ষক শুভ দাশ, শিক্ষক উত্তম দাশ, নির্মল বিশ্বাস, শিক্ষক শুভ চক্রবর্তী, শ্রী সজল সেন এবং গীতা প্রশিক্ষক শ্রীমানী প্রানন্তী দাশ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাংগঠনিক সম্পাদক শিক্ষক সৈকত শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী উৎপল সেন গুপ্ত।
অনুষ্ঠানে দুর্গা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অভিভাবকবৃন্দ, গীতা স্কুলের শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রায় ৩০-৩৫ জন শিক্ষার্থীর হাতে শ্রীমদ্ভগবদ গীতা গ্রন্থ বিতরণ করা হয় এবং প্রায় ২০০ জনের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাঃ কাজল মজুমদার, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ, আনোয়ারা উপজেলা শাখা।
ধর্মীয় শিক্ষার প্রসার ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’-এর এই যাত্রা ভবিষ্যতে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
মতামত