শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ইরাকে তেলবাহী ট্যাংকারে হামলায় ভারতীয় ক্রু নিহত

| প্রিন্ট সংস্করণ

ইরাকে তেলবাহী ট্যাংকারে হামলায় ভারতীয় ক্রু নিহত
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ইরাকের বসরা বন্দরের কাছে জলসীমায় একটি মার্কিন মালিকানাধীন তেলবাহী ট্যাংকারে হামলায় একজন ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরাকের বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস এই হামলায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে দূতাবাস জানায়, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং মার্কিন মালিকানাধীন অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ‘সেফসি বিষ্ণু’ বসরা বন্দরের কাছে হামলার শিকার হয়, যেখানে দুর্ভাগ্যবশত একজন ভারতীয় ক্রু সদস্য প্রাণ হারান।

বাকি ১৫ জন ভারতীয় ক্রু সদস্যকে এর মধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

দূতাবাস আরও জানায়, উদ্ধারকৃত ভারতীয় নাবিক এবং ইরাকি কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে দূতাবাস এবং সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে।

এর আগে ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, বসরা প্রদেশের আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। 

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, নিখোঁজ অন্যদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে। এর আগে ইরাকি বন্দর নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছিল, ইরাকি জ্বালানি তেলবাহী দুটি বিদেশি ট্যাংকারে বিস্ফোরকবোঝাই বোটের সাহায্যে হামলা চালানো হয়েছে। এতে ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়।

এ ঘটনার পর ইরাকের সব তেল বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম সচল রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইরাকে তেলবাহী ট্যাংকারে হামলায় ভারতীয় ক্রু নিহত

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x