শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভালোবেসে বিয়ে করেছিলেন বিধর্মী যুবকের সাথে, নির্যাতন সইতে না পেরে হিন্দু ধর্মে ফিরে এলেন ‘মিসেস ইন্ডিয়া’ সায়লী সুর্বে

| প্রিন্ট সংস্করণ

ভালবাসার টানে বিয়ে করেছিলেন পুণের ব্যবসায়ী আতিফ তাসেকে। সেই সম্পর্কই পরে হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় ভুল—এমনটাই দাবি করেছেন ২০১৯ সালের ‘মিসেস ইন্ডিয়া আর্থ’ খেতাবজয়ী সায়লী সুর্বে। দীর্ঘদিন দাম্পত্য জীবনে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে অবশেষে নিজের পুরনো ধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভারতের পুনে শহরের বাসিন্দা সায়লী সুর্বে প্রেমের সম্পর্কের পর আতিফ তাসেকে বিয়ে করেন। বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে রাখেন ‘অতেজা তাসে’। তবে সময়ের সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনে নানা সমস্যার মুখোমুখি হতে হয় তাকে। সায়লীর অভিযোগ, বিয়ের পর থেকেই তাকে নিয়মিত গালিগালাজ, মানসিক চাপ এবং শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি যথেষ্ট পরিণত ছিলেন না। তার মনে হয়েছিল স্বামী একজন ভাল মানুষ, কিন্তু বিয়ের পর বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হয়ে ওঠে। ধীরে ধীরে সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বছরের পর বছর ধরে চলা নির্যাতন তাকে ভীষণভাবে ভেঙে দেয়।

বর্তমানে চার সন্তানের মা সায়লী। সন্তানদের ভবিষ্যৎ এবং নিজের আত্মসম্মানের কথা ভেবেই তিনি অবশেষে বড় সিদ্ধান্ত নেন। তার দাবি, সম্প্রতি নিজের বাড়িতে ‘শুদ্ধিকরণ প্রক্রিয়া’র মাধ্যমে তিনি আবার হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করেছেন। ধর্মে ফিরে আসার পাশাপাশি তিনি নিজের নামও পরিবর্তন করেছেন। এখন তিনি নতুন পরিচয়ে ‘আদ্যা’ নামে পরিচিত হতে চান।

সায়লী বলেন, দীর্ঘদিন তিনি নীরব ছিলেন শুধুমাত্র সন্তানদের কথা ভেবে। কিন্তু এখন তিনি মনে করেন অন্য নারীদেরও এমন পরিস্থিতিতে চুপ করে থাকা উচিত নয়। তার মতে, কোনও সম্পর্কেই অত্যাচার সহ্য করা উচিত নয় এবং প্রয়োজন হলে সাহসের সঙ্গে নিজের সিদ্ধান্ত নেওয়া জরুরি।

এই ঘটনার পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার সাহসিকতার প্রশংসা করছেন, আবার অনেকে বিষয়টি নিয়ে ভিন্ন মতও প্রকাশ করছেন। তবে সায়লীর বক্তব্য, নিজের আত্মসম্মান ও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই তিনি নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভালোবেসে বিয়ে করেছিলেন বিধর্মী যুবকের সাথে, নির্যাতন সইতে না পেরে হিন্দু ধর্মে ফিরে এলেন ‘মিসেস ইন্ডিয়া’ সায়লী সুর্বে

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x