শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

সীতাকুণ্ডের বহরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ১০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে সনাতনী অধিকার আন্দোলন ও সনাতনী ফাউন্ডেশন। সোমবার বিকাল ৪টায় সংগঠন দুটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

​ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতভিটা হারিয়ে দিশেহারা পরিবারগুলো এই মানবিক সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। ঢেউটিন হাতে পাওয়ার পর তাদের চোখে-মুখে দীর্ঘদিনের দুশ্চিন্তা শেষে স্বস্তির হাসি ফুটে উঠতে দেখা যায়।

​সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি সুমন আচার্য্য-এর বিশেষ উদ্যোগে আয়োজিত এই বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি পিংকু ভট্টাচার্য্য, সহ-সভাপতি ডাঃ সুমন কান্তি দে, সাধারণ সম্পাদক পলাশ সেন এবং সহ-সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী।

​এছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যম সম্পাদক সুমন সেন, সহ-আইন বিষয়ক সম্পাদক সৈকত চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুভ দে, চকবাজার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন বল, বাংলাদেশ গীতা পরিষদ চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক নিশান সরকার, বহরপুর সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম দে এবং মহানগর কমিটির সদস্য টিংকু দাশ ও সন্জয় দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিতরণকালে বক্তারা বলেন, "অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের এই দুর্দশা লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা পর্যাপ্ত নয়। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা দ্রুত এই পরিবারগুলোর পুনর্বাসনে এগিয়ে আসেন।" বক্তারা আরও বলেন, অসহায় মানুষের এই বিপদে সমাজের বিত্তশালী ব্যক্তি, দাতা সংস্থা এবং অন্যান্য সনাতনী সংগঠনগুলোকেও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x