হিন্দুস নিউজ

জাবির হলে হিন্দু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

| প্রিন্ট সংস্করণ

জাবির হলে হিন্দু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হল থেকে অরূপ রতন কণিষ্ক নামে এক হিন্দু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হওয়ায় ক্যাম্পাসজুড়ে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অরূপ রতন কণিষ্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে। হল সূত্রে জানা যায়, তিনি শেরে বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষে থাকতেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে সহপাঠীরা তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। পরে দুপুরের দিকে তার কক্ষের দরজায় বারবার নক করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় সহপাঠীদের। একপর্যায়ে এক শিক্ষার্থী জানালার কাঁচ ভেঙে ভেতরে তাকিয়ে দেখেন, অরূপ রতন কণিষ্ক কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। বিষয়টি সঙ্গে সঙ্গে হল প্রশাসনকে জানানো হয়।

খবর পেয়ে হল প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শেরে বাংলা এ কে ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা তাকে বিষয়টি অবহিত করে। পরে তিনি প্রায় ২টা ১০ মিনিটের দিকে কক্ষে গিয়ে অরূপকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টোরিয়াল বডি এবং পুলিশের উপস্থিতিতে মরদেহটি নিচে নামানো হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই আশুলিয়া থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে। পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

এদিকে, বিকেলে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। পুলিশের ধারণা, ঘটনাটি ৭ থেকে ১২ ঘণ্টা আগে ঘটে থাকতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সহপাঠী, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জাবির হলে হিন্দু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x