এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রাথমিক ধারণা, অসাবধানতাবশত পাহাড় থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে অথবা পারিবারিক কোনো অশান্তির জেরে মা তার সন্তানকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন। তবে ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা নিয়ে জনমনে সংশয় রয়ে গেছে। এলাকাবাসী এই মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করে যদি কোনো অপরাধমূলক যোগসূত্র থাকে, তবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন
ঘটনার বিষয়ে বান্দরবান জেলার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, "আমরা মেঘলা এলাকা থেকে আদিবাসী মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছি। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনই সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।" মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মতামত