হিন্দুস নিউজ

মন্দির প্রাঙ্গণে জনসমাগম: সুবর্ণচরে কৃতজ্ঞতা ও ঈদ পুনর্মিলনী

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের পক্ষ থেকে তার কন্যা ডা. ফাহমিদা পদ্ম মৌসুমি সুবর্ণচরে নির্বাচন পরবর্তী নির্বাচনী এলাকা পরিদর্শন, কৃতজ্ঞতা প্রকাশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

রোববার (২২ মার্চ) বিকেল ৪টায় সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের মাতঙ্গী মন্দির ও শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাতঙ্গী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিক্রম চন্দ্র মাতব্বর এবং ডা. কার্তিক চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফাহমিদা পদ্ম মৌসুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, সদস্য সচিব নুরুল হুদা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্যাহ ও রিয়াজ সিদ্দিকী সৈকত এবং চর আমান উল্যাহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মঞ্জরুল আখতার মজনু, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান, যুগ্ম আহ্বায়ক সুশান্ত দেবনাথ রিমন, সৈকত সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম শামীম, সদস্য সচিব তানভীর আহমেদ পলক, চর আমান উল্যাহ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাজু, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আরমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনের পর সাধারণত প্রার্থীদের আর খুঁজে পাওয়া যায় না—এই সংস্কৃতি ভেঙে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তারা জানান, প্রতিটি এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড জোরদার করা হবে এবং সরকারি সেবা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নির্বাচনী সব প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন তারা। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম চর আমান উল্যাহ ইউনিয়ন থেকেই শুরু করা হবে বলেও জানান বক্তারা।

অনুষ্ঠানটি শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সমাপ্ত হয়। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মন্দির প্রাঙ্গণে জনসমাগম: সুবর্ণচরে কৃতজ্ঞতা ও ঈদ পুনর্মিলনী

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x