হিন্দুস নিউজ

মাদারগঞ্জে হিন্দু বিবাহিতা নারীকে তুলে নেওয়ার চেষ্টা , বাধা দিতে গেলে স্বামীকে মারধর

| প্রিন্ট সংস্করণ

মাদারগঞ্জে হিন্দু বিবাহিতা নারীকে তুলে নেওয়ার চেষ্টা , বাধা দিতে গেলে স্বামীকে মারধর
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

জামালপুরের মাদারগঞ্জে হিন্দু  দম্পতিকে জিম্মি করে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একদল কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তারা হলো উপজেলার মুন্সিপাড়া এলাকার সাইফুল ইসলাম সামী, মো.সাইফ ও জাহিদ।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) রাতে স্বামী অনন্ত রবিদাস তার স্ত্রী নিশী রবিদাসকে নিয়ে বালিজুড়ি ঈদ মেলায় যাচ্ছিলেন। পথে খরকা বিল এলাকায় কয়েকজন কিশোর তাদের পথরোধ করে অশ্লীল আচরণ শুরু করে।

পরে আরো ৫-৬ জন যোগ দিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দম্পতিকে জিম্মি করে গৃহবধূকে তুলে নেওয়ার চেষ্টা চালায়। স্বামী বাধা দিলে তাকে মারধর করা হয়।

এ সময় আশপাশে লোকজন টের পেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পালানোর সময় তারা দম্পতির দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় রাতে ভুক্তভোগী দম্পতি মাদারগঞ্জ থানায় অভিযোগ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্যদেরও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মাদারগঞ্জে হিন্দু বিবাহিতা নারীকে তুলে নেওয়ার চেষ্টা , বাধা দিতে গেলে স্বামীকে মারধর

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x