হিন্দুস নিউজ

ধর্মান্তরিত হওয়ার করুণ পরিণতি : আজ সর্বশ্ব হারিয়ে সন্তানসহ পথে পথে ঘুরছেন রিতা বিশ্বাস

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

প্রেমের সম্পর্কের প্রলোভনে পড়ে নিজের ধর্মীয় পরিচয় বদলে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন এক সনাতনী নারী। কিন্তু সেই স্বপ্ন আজ পরিণত হয়েছে চরম দুঃস্বপ্নে। গোপালগঞ্জের কোটালীপাড়ার রিতা বিশ্বাস, যিনি ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পরে ধর্মান্তরিত হয়েছিলেন, কিন্তু বিধর্মী স্বামী ও সমাজের নির্মম প্রতারণার শিকার হয়ে নিজের ১১ বছরের সন্তানকে নিয়ে ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন। অভিযোগ উঠেছে, ২০১১ সালে শেখ কামরুজ্জামান রানা ভালোবাসার সম্পর্কের মাধ্যমে তাকে ধর্মান্তরিত করে বিয়ে করেন, দীর্ঘদিন সংসার করার পর তার কাছ থেকে ৭ থেকে ৮ লক্ষ টাকা আত্মসাৎ করে এখন স্ত্রী ও সন্তানকে সম্পূর্ণ অস্বীকার করে পালিয়ে বেড়াচ্ছেন।

অভিযোগ অনুযায়ী, ২০১১ সালে সনাতন ধর্মাবলম্বী রিতা বিশ্বাস প্রেমের সম্পর্কে জড়িয়ে শেখ কামরুজ্জামান রানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সম্পর্কের অংশ হিসেবেই তিনি নিজের পূর্বের সনাতনী ধর্মীয় পরিচয় ত্যাগ করে ধর্মান্তরিত হয়েছিলেন বলে জানা গেছে। নতুন সংসার, ভালোবাসা এবং নিরাপদ ভবিষ্যতের আশায় তিনি নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের আড়াল থেকে বেরিয়ে আসে একের পর এক গুরুতর অভিযোগ।

রিতা বিশ্বাসের দাবি, বিয়ের পর থেকে বিভিন্ন কৌশলে, কখনো সংসারের প্রয়োজন, কখনো ব্যবসা, কখনো পারিবারিক সমস্যার অজুহাতে তার কাছ থেকে ধাপে ধাপে বিপুল অঙ্কের অর্থ নেওয়া হয়। তিনি অভিযোগ করেছেন, দীর্ঘদিনে অন্তত ৭ থেকে ৮ লক্ষ টাকা তার কাছ থেকে আত্মসাৎ করা হয়েছে। তবুও সংসার টিকিয়ে রাখার আশায়, সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এবং নিজের নেওয়া কঠিন সিদ্ধান্ত—ধর্মান্তরিত হয়ে নতুন জীবন শুরু করার প্রতিশ্রুতির মর্যাদা রাখতে তিনি সবকিছু সহ্য করে গেছেন।

কিন্তু দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর সেই সংসার আজ ভেঙে চুরমার। অভিযোগ রয়েছে, গত প্রায় ৬ মাস ধরে শেখ কামরুজ্জামান রানা স্ত্রীর সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন। শুধু তাই নয়, নিজের ১১ বছরের সন্তানকেও অস্বীকার করছেন বলে জানিয়েছেন রিতা বিশ্বাস। সন্তানের ভরণপোষণ, পড়াশোনা কিংবা ন্যূনতম দায়িত্ব গ্রহণেও তিনি কোনো ভূমিকা রাখছেন না। ফলে রিতা বিশ্বাস আজ একদিকে স্বামীর প্রতারণার শিকার, অন্যদিকে একজন ধর্মান্তরিত ও পরিত্যক্ত নারী হিসেবে সামাজিক, আর্থিক ও মানসিকভাবে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

বর্তমানে তিনি গোপালগঞ্জের কোটালীপাড়ার বিভিন্ন জনপ্রতিনিধি, প্রশাসনিক দপ্তর ও স্থানীয় প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরছেন নিজের ও সন্তানের ন্যায্য অধিকার আদায়ের আশায়। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ধর্মান্তরিত হওয়ার করুণ পরিণতি : আজ সর্বশ্ব হারিয়ে সন্তানসহ পথে পথে ঘুরছেন রিতা বিশ্বাস

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x