হিন্দুস নিউজ

জয় শ্রীরাম' কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি সনাতনীদের শাশ্বত ও সর্বজনীন জয়ধ্বনি

| প্রিন্ট সংস্করণ

জয় শ্রীরাম' কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি সনাতনীদের শাশ্বত ও সর্বজনীন জয়ধ্বনি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
বর্তমান সময়ে দাঁড়িয়ে একদল কুচক্রী স্বার্থান্বেষী মহল ‘জয় শ্রীরাম’ ধ্বনিকে কেবল একটি রাজনৈতিক স্লোগান হিসেবে চিহ্নিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কিন্তু শাস্ত্রীয় প্রমাণ এবং ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, এই পবিত্র জয়ধ্বনি কোনো নির্দিষ্ট কালখণ্ড বা রাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং এটি প্রতিটি সনাতন ধর্মাবলম্বীর হৃদস্পন্দন এবং এক সর্বজনীন ঐতিহ্যের নাম।

​শ্রীমদ্ বাল্মীকী রামায়ণের সুন্দরকাণ্ডে (সর্গ ৪২, শ্লোক ৩৩) বর্ণিত হয়েছে যে, পবনপুত্র হনুমান লঙ্কাপুরীতে উচ্চস্বরে ঘোষণা করেছিলেন, “জয়ত্যতিবলো রামঃ”—অর্থাৎ, সর্বশক্তিমান প্রভু শ্রীরামের জয় হোক। এই অমোঘ বাণীই প্রমাণ করে যে, ত্রেতাযুগ থেকেই ভক্ত ও ভগবানের মিলনে এই জয়ধ্বনি আকাশ-বাতাস মুখরিত করে রেখেছে। মহাবীর হনুমানের সেই সিংহনাদ আজ কোটি কোটি হিন্দুর কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে।

​রামায়ণের যুদ্ধকাণ্ডে (১২৮.১০২) রামরাজ্যের বর্ণনা দিতে গিয়ে মহর্ষি বাল্মীকী লিখেছেন যে, রামরাজ্যে প্রজাদের মুখে মুখে কেবল “রাম, রাম” নাম এবং রামকথাই শোনা যেত। সমগ্র জগৎ যেন সেই সময়ে রামময় হয়ে উঠেছিল। তখন কোনো রাজনীতি ছিল না, ছিল কেবল রামভক্তি আর আদর্শ সুশাসনের সমন্বয়। আজ যারা এই ধ্বনিকে রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন, তারা মূলত হিন্দু সংস্কৃতির সেই গৌরবময় রামরাজ্যের ইতিহাসকেই অস্বীকার করছেন।

​কেবল রামায়ণই নয়, পদ্মপুরাণের পাতালখণ্ডের (২.৬৭–৬৮) বর্ণনা অনুযায়ী, অযোধ্যাবাসীর সমবেত কণ্ঠে ‘জয় রাঘব’, ‘জয় শ্রীরাম’ ও ‘জয় লোকনায়ক’ ধ্বনি উচ্চারিত হওয়ার স্পষ্ট উল্লেখ পাওয়া যায়। সেই শুভ ধ্বনি শুনে প্রজারা আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠতেন। শাস্ত্রীয় এই অকাট্য প্রমাণগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, ‘জয় শ্রীরাম’ কোনো আধুনিক স্লোগান নয়, বরং এটি সনাতনীদের এক চিরন্তন ও অবিচ্ছেদ্য পরিচয়।

​অতএব, তথাকথিত প্রগতিশীল বা রাজনৈতিক তকমা দিয়ে এই পবিত্র জয়ধ্বনিকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। ‘জয় শ্রীরাম’ প্রতিটি হিন্দুর আত্মিক শক্তি এবং তাদের শেকড়ের টান। যুগ যুগ ধরে এই ধ্বনি সনাতনীদের ঐক্যবদ্ধ করেছে এবং আগামীতেও করবে—এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।

​।। জয় শ্রীরাম ।।

।। হরে কৃষ্ণ ।।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জয় শ্রীরাম' কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি সনাতনীদের শাশ্বত ও সর্বজনীন জয়ধ্বনি

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x