নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বর্বরোচিত হামলা, হত্যা, জমি দখল এবং হিন্দু নারীদের অপহরণের প্রতিবাদে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আগামী ৩ এপ্রিল, শুক্রবার সকাল ১০:০০ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের পর থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিতভাবে সহিংসতা চালানো হচ্ছে। মন্দিরে বোমা হামলা, বাড়িঘরে ডাকাতি, দেশ ত্যাগের হুমকি এবং ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজির মতো ন্যাক্কারজনক ঘটনা বেড়ে চলেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।
সংখ্যালঘু হত্যা ও নির্যাতনের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচার নিশ্চিত করা।ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে পর্যাপ্ত আর্থিক অনুদান প্রদান করা।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং মন্দিরগুলোতে হামলা বন্ধ করা।বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক এক বিবৃতিতে বলেন, "বর্তমান পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আমরা সকল হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি উদাত্ত আহ্বান জানাই—আসুন, আগামী ৩ এপ্রিল রাজপথে উপস্থিত থেকে এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠি।বিবৃতিতে সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে নির্ধারিত সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সফল করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
মতামত