হিন্দুস নিউজ

জগন্নাথ হল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কঠোর ব্যবস্থার দাবি

| প্রিন্ট সংস্করণ

জগন্নাথ হল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কঠোর ব্যবস্থার দাবি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের পক্ষ থেকে হলের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে কুরুচিপূর্ণ ও বিকৃত মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

২ এপ্রিল ২০২৬ তারিখে দেওয়া এক লিখিত বিবৃতিতে জগন্নাথ হল সংসদ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী শেখ হাবিবুর রহমান জগন্নাথ হলকে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। তিনি হলটিকে “জঙ্গি ও সন্ত্রাসীদের অভয়ারণ্য” বলে উল্লেখ করেন, যা ১৯৭১ সালের ২৫ মার্চের শহীদদের স্মৃতির প্রতি চরম অবমাননা।

সংসদের নেতারা বলেন, জগন্নাথ হল বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও আত্মত্যাগের এক গুরুত্বপূর্ণ প্রতীক। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এর সময় এই হলে নিরস্ত্র ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়, যা ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়।

এ ঘটনায় জগন্নাথ হল সংসদ চার দফা দাবি জানিয়েছে:

১:অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ।

২:তার শিক্ষাগত সনদ বাতিল ও আজীবন ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা।

৩:অপপ্রচারে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা।

৪:মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ। 

সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক বলেন, “শহীদদের প্রতি অবমাননা ও ইতিহাস বিকৃতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জগন্নাথ হল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কঠোর ব্যবস্থার দাবি

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x