হিন্দুস নিউজ

বাউফলে নিহত উজ্জ্বল কর্মকারের পরিবারের পাশে দাঁড়ালেন : ড.মাসুদ এমপি

| প্রিন্ট সংস্করণ

বাউফলে নিহত উজ্জ্বল কর্মকারের পরিবারের পাশে দাঁড়ালেন : ড.মাসুদ এমপি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায় গত মঙ্গলবার গণপিটুনিতো নিহত উজ্জ্বল কর্মকারের পরিবারের পাশে থাকার ঘোষনা দিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফলের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ।

উজ্জ্বল কর্মকার ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তা ও দুঃখ-কষ্টের মধ্যে দিন পার করছে। ভিটেমাটি ছাড়া আর কোনো সহায়-সম্বল না থাকায় পরিবারটি বর্তমানে অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছেন।

এসংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হওয়ার পর ওই পরিবারের পাশে থাকার ঘোষণা দেন ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার সকালে এমপি মহোদয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নিহত উজ্জল কর্মকারের বাসায় যান। সেখানে ভিডিওকলে এমপি মাসুদ উজ্জল কর্মকারের একমাত্র কন্যা সন্তান এবং তার সহধর্মিণীর সাথে কথা বলে খোঁজখবর নেন এবং শোক সন্তপ্ত পরিবারকে শান্তনা দেন।

এ সময় তিনি নিহতের কন্যার লেখাপড়া এবং স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা অনুয়ায়ী চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

নিহত উজ্জল কর্মকারের একমাত্র কন্যা সন্তান চতুর্থ শ্রেণিতে পড়ুয়া অঙ্কিতা বলেন, আমাদের এই শোকের মাঝে এমপি মহোদয় খোঁজ নিয়েছেন, আমার দায়িত্ব নিয়েছেন আমি তার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিহত উজ্জল কর্মকারের স্ত্রী মিনা রানী দাস বলেন, এমপি মহোদয় তার প্রতিনিধি পাঠিয়েছে। আমি একমাত্র সন্তান নিয়ে পরবর্তী জীবনে যেন ডালভাত খেতে পারি সেজন্য এমপি মহোদয় আমাকে শিক্ষাসনদ অনুযায়ী একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। আমি তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এই বিপদে এমপি মহোদয় আমার পাশে এসে দাড়িয়েছে। আমি এটা কখনোই ভুলবো না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাউফলে নিহত উজ্জ্বল কর্মকারের পরিবারের পাশে দাঁড়ালেন : ড.মাসুদ এমপি

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x