হিন্দুস নিউজ

৫০০ বছর পর মুরারী গুপ্তের জন্মধামে মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ মুরারী গুপ্তের জন্মধামে মন্দির নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরের গুপ্তপাড়া গ্রামে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে ভক্তিমুখর পরিবেশে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী, মৌলভীবাজার।

অনুষ্ঠানে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া গোয়ালাবাজার গুপ্তপাড়া ও তাজপুরের স্থানীয় ভক্তদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের ও বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে প্রায় ১০০ জন সদস্য এ আয়োজনে অংশ নেন।

আয়োজকরা জানান, দীর্ঘ প্রায় ৫০০ বছর পর মুরারী গুপ্তের এই পবিত্র জন্মধামে প্রথমবারের মতো মন্দির নির্মাণ কাজ শুরু হয়েছে। পূর্বে এখানে কোনো স্থায়ী মন্দির ছিল না। এ নির্মাণকাজকে কেন্দ্র করে ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

অনুষ্ঠান শেষে সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ হয়ে মন্দির ও ধর্মীয় স্থাপনা সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এবং নির্মাণ কাজে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৫০০ বছর পর মুরারী গুপ্তের জন্মধামে মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x