হিন্দুস নিউজ

মায়ের আদেশ বনাম ভগবানের ভক্তি: এক অসুরের ‘দুর্বা’ হয়ে ওঠার অলৌকিক উপাখ্যান

| প্রিন্ট সংস্করণ

মায়ের আদেশ বনাম ভগবানের ভক্তি: এক অসুরের ‘দুর্বা’ হয়ে ওঠার অলৌকিক উপাখ্যান
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
সনাতন ধর্মে দেব-দেবীর আরাধনায় পঞ্চশস‍্য বা বিভিন্ন উপাচারের মধ‍্যে ‘দুর্বা ঘাস’ এক অনন্য ও অপরিহার্য স্থান দখল করে আছে। বিশেষ করে যেকোনো শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠানে আশীর্বাদের ক্ষেত্রে দুর্বা ছাড়া পূজা যেন অপূর্ণই থেকে যায়। কিন্তু সাধারণ এক তৃণাংশ কেন পরমেশ্বর ও দেবতাদের চরণে স্থান পেল, তার নেপথ্যে রয়েছে এক বিস্ময়কর পৌরাণিক ইতিবৃত্ত। মূলত এক অসুরের পরম ভক্তি এবং ত্রিদেবের বরদানের কাহিনিই আজো জীবন্ত হয়ে আছে প্রতিটি পূজোর থালিতে।

​পুরাণ মতে, দুর্বাসুর নামে এক প্রতাপশালী অসুর ছিলেন, যিনি

 জন্মগতভাবে অসুর হলেও অন্তরে ছিলেন পরম কৃষ্ণভক্ত। তবে তার প্রেক্ষাপট ছিল ভিন্ন। দেবতাদের সাথে যুদ্ধে তার পিতা ও ভ্রাতৃগণ নিহত হওয়ায় ক্ষুব্ধ মাতা তাকে আদেশ দেন ত্রিদেবের কঠোর তপস্যা করে অমরত্ব লাভের জন্য, যাতে দেবতাদের স্বর্গরাজ্য ধ্বংস করে তিনি ত্রিলোকের রাজমাতা হতে পারেন। মায়ের আজ্ঞা শিরোধার্য করে দুর্বাসুর নির্জনে হাজার বছরের কঠোর তপস্যায় মগ্ন হন। তার তপোবল এতটাই প্রচণ্ড ছিল যে, কালক্রমে উইপোকা ও কীটপতঙ্গ তার রক্ত-মাংস খেয়ে ফেললেও কঙ্কালসার দেহ থেকে অবিরাম ত্রিদেবের নাম ধ্বনিত হতে থাকে।

​দুর্বাসুরের এই অটল সাধনায় ভীত হয়ে দেবতারা নানা বিঘ্ন ঘটানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরিশেষে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর স্বয়ং তার সম্মুখে আবির্ভূত হন। ব্রহ্মার কমণ্ডলুর জলস্পর্শে দুর্বাসুর পুনরায় সজীব ও সুন্দর দেহ ফিরে পান। তবে অমরত্বের বর চাওয়ার লগ্নে তার পরম ভক্তি ও বিবেক জাগ্রত হয়ে ওঠে। তিনি বুঝতে পারেন, অমরত্ব পেলে তার জননী তাকে দিয়ে জগতের অমঙ্গল বা দেবতাদের অনিষ্ট করাবেন। তাই চতুর ও ভক্তপ্রাণ দুর্বাসুর শ্রীগোবিন্দের চরণে এমন বর চাইলেন যাতে তিনি অমরও হতে পারেন, আবার তার দ্বারা কারও ক্ষতি না হয়ে বরং জগতের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারেন।

​ভক্তের এই আর্তি ও নিঃস্বার্থ আত্মত্যাগে সন্তুষ্ট হয়ে ত্রিদেব তাকে বিশেষ বর প্রদান করেন। ভগবান বিষ্ণু ঘোষণা করেন যে, দুর্বাসুর এই মর্ত্যে 'দুর্বা ঘাস' রূপে জন্মগ্রহণ করবেন এবং সকল দেব-দেবীর পূজায় তাকে আবশ্যিকভাবে প্রয়োজন হবে। অক্ষয় তৃতীয়োর এই পুণ্য তিথিতেই তাকে ‘অক্ষয়’ হওয়ার বর দেওয়া হয়, যার ফলে জগতের বিনাশ ঘটলেও দুর্বা ঘাসরূপী দুর্বাসুর অমর হয়ে থাকবেন।

​আধ্যাত্মিক বিচারে দুর্বার তিনটি পাতায় ব্রহ্মা, বিষ্ণু ও শিবের অবস্থান বলে গণ্য করা হয়। জগতের যেকোনো শুভ কর্ম বা আশীর্বাদ এই ত্রিদেবের উপস্থিতি ছাড়া অসম্ভব, আর তাই তাদের প্রতীক হিসেবে দুর্বা আজো প্রতিটি হিন্দু গৃহে পরম পবিত্রতায় পূজিত হচ্ছে। সেই পৌরাণিক কাল থেকে আজ অবধি, দেবতার চরণে নিজেকে সঁপে দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে এই দুর্বা ঘাস।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মায়ের আদেশ বনাম ভগবানের ভক্তি: এক অসুরের ‘দুর্বা’ হয়ে ওঠার অলৌকিক উপাখ্যান

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x