ধর্মীয় মূল্যবোধ ও ভক্তিমূলক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি দীর্ঘদিন ধরে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে মৌলভীবাজার শহরের শ্রী শ্রী মদন মোহন জিউ-র আখড়া সংস্কার, জগন্নাথপুরের শ্রী শ্রী গোবিন্দ জিউ-র আখড়ার উন্নয়ন, রাজনগরের মহলাল এলাকায় মহাপ্রভুর পার্ষদ পদকর্তা বাষু ঘোষের ভজনস্থলীর সংস্কার তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে অন্যতম।
এছাড়াও সিলেটের ওসমানীনগর উপজেলার গুপ্তপাড়ায় শ্রীশ্রী মুরারী গুপ্তের জন্মধামে মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি শুধু মন্দির নির্মাণ বা সংস্কারই করছেন না, বরং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় ঐক্য, ভক্তি ও সংস্কৃতির চর্চাকে আরও সুদৃঢ় করে তুলছেন।
ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ মনে করেন, নিত্য গোপাল গোস্বামীর এই মহৎ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর এই সেবামূলক কর্মকাণ্ড সনাতন ধর্মের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করছে এবং সমাজে ধর্মীয় চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মতামত