হিন্দুস নিউজ

রাঙ্গুনিয়ায় বাগীশিকের উদ্যোগে গীতা বিদ্যা নিকেতন উদ্বোধন

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা, মহত্তরখীল ও দাসপাড়া এলাকায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)-এর উদ্যোগে একটি গীতা শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। “শ্রীশ্রী জ্বালা কুমারী মাতৃ মন্দির বাগীশিক গীতা বিদ্যা নিকেতন” নামের এ প্রতিষ্ঠানটি বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহত্তরখীল দাসপাড়ার শ্রীযুক্ত শৈলেশ্বর দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি শ্রী মিল্টন চক্রবর্ত্তী। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শ্রী বাদল কান্তি নাথ এবং ধর্মীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাস্টার ট্রেইনার শ্রী রাজীব দত্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক শুভরাজ আচার্য্য নয়ন, অর্থ সম্পাদক প্রদীপ শীল, আইন বিষয়ক সম্পাদক অমর্ত্য প্রসাদ রিন্টু এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৃষ্ণ আচার্য্য। এছাড়া গীতা প্রচারের সাথে যুক্ত দীপক দাশ ও নয়ন সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গীতা বিদ্যা নিকেতনের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন দিগন্ত বসাক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগীশিক পোমরা ইউনিয়ন সংসদের সভাপতি ছোটন দাশ, সাধারণ সম্পাদক পল্লব চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার ভ্রাতা-ভগ্নী, মাতৃগণ ও গীতা শিক্ষার্থীরা।

শ্রীমদ্ভগবদগীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গীতা বিদ্যা নিকেতনের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শেষে ৫৫ জন গীতা শিক্ষার্থীর মাঝে শ্রীমদ্ভগবদগীতা বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধে গড়ে তুলবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় বাগীশিকের উদ্যোগে গীতা বিদ্যা নিকেতন উদ্বোধন

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x