শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে স্বামী বিবেকানন্দের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন

| প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের সিয়াটলে স্বামী বিবেকানন্দের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

যুক্তরাষ্ট্রের  শহরের সিয়াটলে ডাউনটাউনের ওয়েস্ট লেকে স্থাপন করা হলো স্বামী বিবেকানন্দের  একটি  ব্রোঞ্জ মূর্তি। স্থানীয় কর্তৃপক্ষ এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রে কোনো সিটি সরকারের উদ্যোগে প্রথমবারের মতো এ ধরনের স্থাপনা হিসেবে উল্লেখ করেছে।

মূর্তিটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন সিয়াটলের মেয়র কেটি উইলসন এবং সিয়াটলে নিযুক্ত ভারতের কনসাল জেনারেল প্রকাশ গুপ্ত। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা, প্রবাসী ভারতীয় নাগরিক এবং স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বামী বিবেকানন্দ বিশ্বব্যাপী মানবতা, সহনশীলতা ও ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন। তার চিন্তাধারা আজও বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। এই মূর্তির মাধ্যমে সেই বার্তাই নতুন প্রজন্মের কাছে আরও দৃশ্যমান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, এই উদ্যোগটি যুক্তরাষ্ট্রে হিন্দু ঐতিহ্য ও দর্শনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি এটি ভারত-যুক্তরাষ্ট্র সাংস্কৃতিক সম্পর্কের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলেও তারা মনে করেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সিয়াটলের মতো বহুসাংস্কৃতিক শহরে এই ধরনের প্রতীকী স্থাপনা বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। নতুন এই ভাস্কর্যটি ইতোমধ্যে শহরের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে এবং দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সিয়াটলে স্বামী বিবেকানন্দের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x