হিন্দুস নিউজ

রাউজানে পশ্চিম গুজরা ঐতিহ্যবাহী শ্রীশ্রী ক্ষেত্রপাল পূজা উপলক্ষে দুইদিনব্যাপী ধর্মীয় আয়োজন

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা এলাকায় অবস্থিত সার্বজনীন শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরে দক্ষিণ রাউজানের ঐতিহ্যবাহী শ্রীশ্রী ক্ষেত্রপাল পূজা উপলক্ষে দুইদিনব্যাপী ধর্মীয় ও মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ ক্ষেত্রপাল পূজা উপলক্ষে আগামী ১৩ ও ১৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ , সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে। 

পাঁচ শতবর্ষের প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে প্রতিবছরের ন্যায় এবারও উৎসবটি ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে।

অনুষ্ঠানের প্রথম দিন সোমবার বিকাল ৪ টায় বিশেষ আকর্ষণ ভক্তির সুরে বৈদিক মন্ত্রে ছন্দে তালে আসছে "টিম আগমনী " পরিচালনায় অমিত পারিয়াল।

শঙ্খধ্বনি, উলুধ্বনি র মাধ্যমে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও শুভ উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। এরপর গীতাপাঠ, ধর্মীয় সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সন্ধ্যারতি এবং রাতের বেলায় শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহের উদ্দেশ্যে ভক্তদের মাঝে অন্নপ্রদান বিতরণ করা হবে।

দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে চণ্ডীপাঠের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। এরপর পূজা অর্চনা, ঠাকুরের ভোগ ও মহাপ্রসাদ বিতরণ, কীর্তন অনুষ্ঠান এবং পূজা বিসর্জন ও নৈবেদ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা যায়, পশ্চিম গুজরা সার্বজনীন শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরটি দীর্ঘদিন ধরে এলাকার ধর্মপ্রাণ মানুষের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। এই পূজাকে কেন্দ্র করে প্রতিবছর দূর-দূরান্ত থেকে ভক্তরা সমবেত হন এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী জয়দীপ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক অসীম পারিয়াল, অর্থ সম্পাদক লাভলু পারিয়াল কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সকল ভক্তবৃন্দ ও সুধীজনকে এ মহতী আয়োজনে উপস্থিত থেকে ধর্মীয় অনুষ্ঠান সফল করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে পশ্চিম গুজরা ঐতিহ্যবাহী শ্রীশ্রী ক্ষেত্রপাল পূজা উপলক্ষে দুইদিনব্যাপী ধর্মীয় আয়োজন

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x