পহেলা বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। এদিনটি ঘিরে দেশজুড়ে থাকে বর্ণিল আয়োজন, নান্দনিক সাজসজ্জা ও প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা। গ্রাম থেকে শহর—সবখানেই বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। নতুন পোশাকে সেজে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন সবাই।
ঐতিহ্যের অংশ হিসেবে বাঙালির প্রিয় খাবার পান্তা ভাত ও ইলিশ মাছের আয়োজন উৎসবকে আরও সমৃদ্ধ করে তোলে। পাশাপাশি লোকগীতি, ভাওয়াইয়া, বাউলসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে নতুন করে তুলে ধরে। “এসো হে বৈশাখ, এসো এসো”—এই চিরন্তন গানটি যেন এদিনের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে, মুছে দেয় সকল ক্লান্তি ও গ্লানি।
নববর্ষ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মানুষ নতুন বছরকে স্বাগত জানায়।
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বাঙালি জাতি আবারও ঐক্য, সংস্কৃতি ও নতুন আশার বার্তা নিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও সুখ—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন সর্বস্তরের মানব কল্যাণে।
মতামত