হিন্দুস নিউজ

খাগড়াছড়িতে হিন্দুদের টার্গেট করে এনজিওর নামে প্রতারণা, আটক রাফি

| প্রিন্ট সংস্করণ

খাগড়াছড়িতে হিন্দুদের টার্গেট করে এনজিওর নামে প্রতারণা, আটক রাফি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষকে টার্গেট করে এনজিওর নামে প্রতারণার অভিযোগে ইসমাইল হাসান রাফি নামে এক যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। 

অভিযুক্ত রাফি “UNDP” ও “আশার আলো” এনজিওর নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি প্রতারণার চক্র পরিচালনা করে আসছিল বলে অভিযোগ উঠেছে।

 জানা যায়, খাগড়াছড়ি সদর পৌরসভার বিভিন্ন এলাকা—কলাবাগান, শালবন ও এপিবিএনসহ আশপাশের এলাকায় নিম্নবিত্ত হিন্দু পরিবারগুলোকে টার্গেট করা হয়। তাদেরকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে আস্থা অর্জন করা হয়। পরে প্রতিটি পরিবারের কাছ থেকে এককালীন ৭৫০ টাকা, ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং ব্ল্যাংক চেক সংগ্রহ করা হয়।

অভিযোগ রয়েছে, এই কর্মকাণ্ডে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা ছিল। তবে বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহ সৃষ্টি হলে এক পর্যায়ে রাফিকে হাতেনাতে আটক করা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তিনি নিজেই মৌখিক ও লিখিতভাবে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।

পরবর্তীতে এলাকাবাসী তাকে খাগড়াছড়ি সদর থানায় সোপর্দ করে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র : আদি সনাতন টিভি 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে হিন্দুদের টার্গেট করে এনজিওর নামে প্রতারণা, আটক রাফি

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x